Monday, June 22, 2026

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

Date:

Share post:

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তবে আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিরা সরাসরি বিস্ফোরণের কবলে পড়েছিলেন। হরমুজ খোলার পর কাতারের শিল্পনগরী রাস লাফানের এই এলএনজি প্লান্ট নতুন করে সারাইয়ের কাজ চলছিল। সেই সময়েই এখানে দুর্ঘটনা ঘটে।

লাগাতার ঘাত-প্রত্যাঘাতের জেরে উত্তপ্ত ছিল পশ্চিম এশিয়া। সেই সময় যুদ্ধ চলাকালীন গত মার্চ মাসে রাস লাফানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এটি কাতারের সব থেকে বড় গ্যাস প্লান্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বেরও অন্যতম বড় গ্যাস প্লান্ট। হামলার ঘটনায় ব্যাপকভাবে প্রভাবিত হয় বিশ্বের গ্যাস সরবরাহ। হরমুজ খোলার পর নতুন করে এই প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি কেন্দ্র সারাইয়ের কাজ চলছিল। রবিবার সেই কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর রাতেই এই বিষয়ে বিবৃতি জারি করে কাতার সরকার নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা ‘কাতার এনার্জি’। বলা হয়, রাস লাফানের বারজান এলাকায় একটি গ্যাস সরবরাহ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই তাতে আগুন ধরে যায়। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্ফোরণের জেরে গ্যাস উৎপাদন কেন্দ্রের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে সরকারের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে কাতার এনার্জির পরপরই সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। আরও পড়ুন: রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

সরকারের তরফে জানানো হয়েছে, বড়সড় এই বিস্ফোরণের জেরে ৫৪ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৮ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সন্ধান পেতে জোরকদমে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনায় গ্যাস লিকের জেরে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির যাবতীয় সম্ভাবনা উড়িয়ে দিয়েছে সরকার। বলা হয়েছে স্বাস্থ্যের পক্ষের ঝুঁকিপূর্ণ কোনও গ্যাস রাস লাফানে থেকে নিঃসরিত হয়নি।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...