রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার নতুন সরকারের পেশ হওয়া প্রথম বাজেটেই (Budget) স্পষ্ট করে জানানো হয়েছে, স্কুল, হাসপাতাল এবং ধর্মীয় স্থাপনার আশপাশে মদের দোকানের (Wine Shop) অনুমোদন মিলবে না। জনস্বার্থ ও সামাজিক পরিবেশের প্রশ্নে সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

আরও পড়ুন:কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister Swapan Dasgupta) ঘোষণা করেন, মদের দোকানের (Wine Shop) লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা হবে। সেই অনুযায়ী, ধর্মীয় স্থান (Religious site), হাসপাতাল (Hospital) এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের (Educational Institutions) ১ কিলোমিটারের মধ্যে রাখা যাবে না কোনও মদের দোকান। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে অবশ্য এই দূরত্বের সীমা ৫০০ মিটার থিক করা হয়েছে।

রাজ্যের নানা প্রান্তে মদের দোকানের অবস্থান নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্কুল, হাসপাতাল ও ধর্মীয় স্থাপনার কাছাকাছি এমন দোকান থাকায় স্থানীয় বাসিন্দাদের (Local Resident) একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। সরকারের দাবি, জনস্বার্থ ও সামাজিক পরিবেশের কথা বিবেচনা করেই লাইসেন্স প্রদানের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari) পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছেন “আমরা বলেছি, স্কুল-কলেজ, মন্দিরের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। এ সরকার অন্যভাবে চলবে।” বাজেটে ঘোষিত নতুন বিধিনিষেধের মাধ্যমে সেই নীতিকেই কার্যকর করার পথে এগোল রাজ্য সরকার। এর ফলে ভবিষ্যতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত দূরত্বের শর্ত বাধ্যতামূলকভাবে মানতে হবে।

–

–

–
–
