Tuesday, June 23, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

Date:

Share post:

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির একঝাঁক হেভিওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রীকে একযোগে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।

শৃঙ্খলারক্ষা কমিটির পাঠানো চিঠিতে যে তালিকা সামনে এসেছে, তা এককথায় নজিরবিহীন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, হাওড়ার বর্ষীয়ান বিধায়ক অরূপ রায়, কসবার জাভেদ খান, উত্তর ২৪ পরগনার রথীন ঘোষ, দক্ষিণ দিনাজপুরের বিপ্লব মিত্র, হুগলির স্নেহাশিস চক্রবর্তী এবং মালদহের সাবিনা ইয়াসমিন। দলীয় সূত্রের খবর, সাম্প্রতিক রাজনৈতিক ও সাংগঠনিক রদবদলের আবহে এই নেতারা ইচ্ছাকৃতভাবে দলের নির্দেশ অমান্য করেছেন এবং অভ্যন্তরীণ কোন্দলে ইন্ধন জুগিয়েছেন, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

কদিন আগে পর্যন্ত এই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের দেখা যেত তৃণমূল নেত্রীর দুপাশে। থাকতেন জাভেদ খান। কিন্তু পরিবর্তনের পরিস্থিতিতে এখন ঋতব্রত শিবিরে নাম লেখানোয় ববি অরূপদেরই শোকজ করতে হচ্ছে মমতাকে। মমতাই শোকজ করছেন ববি – অরূপদের।

আরও পড়ুন – অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...