Tuesday, June 23, 2026

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান, রেস্তোরাঁ ও অফিস খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্যে যেমন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে, তেমনই বাড়বে বিপুল কর্মসংস্থানের সুযোগ।

এতদিন ‘ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ১৯৬৩’ অনুযায়ী দোকান খোলার নির্দিষ্ট সময়সীমা ছিল। সরকারের মতে, এই পুরনো আইনের কারণে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এবার সেই বাধা দূর করতেই লজিস্টিক ও হসপিটালিটি সেক্টরসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রমিকদের নিরাপত্তা ও শ্রম সুরক্ষা নীতি বজায় রেখে প্রাথমিকভাবে এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে। আপাতত কলকাতা ও আশেপাশের বড় শহরগুলিতে পরীক্ষামূলকভাবে এই ২৪ ঘণ্টার পরিষেবা চালুর অনুমতি দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের বাণিজ্য মহল।

আরও পড়ুন – শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...