Tuesday, June 23, 2026

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা শ্মসানে  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shyamaprasad Mukherjee) মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রী করেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। সেখানে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়(সাংসদ), অগ্নিমিত্রা পাল, তথাগত রায় সহ বিজেপির নেতা মন্ত্রীরা।

এরপর কলকাতার হাজরা মোড়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্তিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ), শিল্পমন্ত্রী সঙ্গে ছিলেন তাপস রায়।  এই অনুষ্ঠানের উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এর আগেও দক্ষিণ কলকাতা যুব মোর্চার পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shyamaprasad Mukherjee) আত্ম বলিদান দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কিন্তু তৎকালীন সরকার অনুমতি দিত না। এর জন্য আদালতে পর্যন্ত যেতে হয়েছিল যুব মোর্চার কার্যকর্তাদের কিন্তু সেইসব এখন অতীত।

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতর এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে যৌথভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করা হয়েছে আপনারা শুনলে খুশি হবেন। গত কুড়ি তারিখ পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে কিন্তু এর আগে ৩৪ বছরের বামফ্রন্ট সরকার এবং ১৫ বছরের তৃণমূল সরকার    শ্যামাপ্রদাস এবং প্রণবানন্দের অবদানকে ভুলিয়ে রেখেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার এক দেশ এক নিশানের দাবি করেছিলেন তাই তাঁকে অকালে সরিয়ে দেওয়া হয়েছি। আমরা তার আদর্শে সরকার চালাবো।

 

পূবর্তন সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, এর আগেও তাদেরকে নিয়ে কোন কর্মসূচি পালন করা হয়নি এমনকি আমাদের যুব মোর্চার পক্ষ থেকে কোন কর্মসূচি নেওয়া হলে জেলে থাকা পুলিশ অফিসার তার অনুমতি দেয়নি। ভবানীপুরে  তাঁর বাড়ির সামনে কোনক্রমে একটা কর্মসূচি পালন করা হতো সেখানেও আমরা উপস্থিত হতাম তবে জনতা জনার্দন খারাপ কে টাটা বাই বাই করে দিয়েছেন ভালোটাকে বেছে নিয়েছেন।

রাজ্যে ক্ষমতায় আসার পরই জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রদাস মুখোপাধ্যায়ের কৃতিত্ব জন মানসে তুলে ধরতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদের জন্মদিনকে সরকারী ছুটি ঘেোষণা করা হয়েছে এবং জিরাটে ১২৫ ফুট উচ্চতার মূর্তি স্থাপনের কথা বলা হয়েছে।আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালন করছে বিজেপি। সকালেই শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...