ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

Date:

Share post:

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)। দিন কয়েকের স্বস্তি মিললেও আবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। আপনি যদি এই সময়ে সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার প্রভাবে মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) কলকাতায় সোনা ও রুপোর দাম গত দিনের থেকে ০.৮৬ শতাংশ পরিবর্তিত হয়েছে। এক নজরে দেখে নিন আজকের সর্বশেষ দাম। আরও পড়ুন: দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

১ গ্রাম হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) হয়েছে ১৪ হাজার ৪৫ টাকা।
খুচরো ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ১৪ হাজার ৭৫০ টাকা।
এছাড়াও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে ১৪ হাজার ৭০৫ টাকা।

বাঙালিদের গয়নার ভাণ্ডারে সোনার পাশাপাশি রুপোর মূল্যও যথেষ্ট। সোনার সঙ্গে সঙ্গে মঙ্গলবার রুপোর ক্ষেত্রেও দাম (Silver Price) বেশ কিছুটা বেড়েছে। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজিতে ২ লক্ষ ৩৮ হাজার ১০০ টাকা। একই পরিমাণ রুপোর বাটের দাম প্রতি কেজিতে ২ লক্ষ ৩৮ হাজার টাকা।

spot_img

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...