মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

Date:

Share post:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ১৩।

মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তামান্নার(Tammna) মা।। তাঁদের সঙ্গে ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা। এই দু জনের সঙ্গে রাতেই ভবানীভবনে যান তামান্নার মা। মুখ্যমন্ত্রী বিধানসভায় ভাষণে বিষয়টি নিয়ে কড়া অ্যাকশন নেওয়ার প্রতিশ্রুতি দেন।

মুখ্যমন্ত্রীর বার্তার পরই অ্যাকশনে নামে পুলিশ রাতভর তল্লাশি অভিযান শেষে সাবির শেখ এবং জিয়ায়ুল শেখকে গ্রেফতার করা হয়। এই দু জন মূল অভিযুক্ত তামান্না হত্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার পর তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেন, “আমরা ভরসা পেয়েছি।”

 

২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন দুপুরের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের জয় কার্যত নিশ্চিত হতেই কালীগঞ্জের মোলান্দি এলাকায় বিজয় মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিল চলাকালীন বিরোধী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়।  সেই বোমার আঘাতেই মৃত্যু হয় তামান্নার।

পরিবারের অভিযোগ ছিল, পূর্বতন সরকারের আমলে দোষীদের আড়াল করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় থাকলেও তাদের গ্রেফতার করা হয়নি।

পাশাপাশি কাকদ্বীপে নিহত সিপিএম কর্মী দেবু দাসের খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০জনকে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় খুন দেবু দাস ও তাঁর স্ত্রী।

spot_img

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...