Wednesday, June 24, 2026

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

Date:

Share post:

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার জায়গা বন্ধের অভিযোগ পেয়েই তৎপর পুরমন্ত্রী। স্বচ্ছতা খতিয়ে দেখার পাশাপাশি এই অভিযোগও খতিয়ে দেখেন তিনি।

বুধবার সকালে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শন নিয়ে যান রাজ্যের পুরমন্ত্রী । প্রথমেই কেএমডিএ-র ব্যাটারী চালিত গাড়িতে লেকের বিস্তীর্ণ অংশ ঘুরে দেখেন। কোথায় কি সমস্যা আছে এবং পরিষ্কারের বিষয়টিও নিজের দেখেন এবং আধিকারিকদের নির্দেশ দেন।

রবীন্দ্র সরোবর লেকে যারা প্রাত ভ্রমনে আসেন। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অগ্নিমিত্রা। লেকে বেশ কিছু সমস্যার কথা মন্ত্রী সামনে তুলে ধরেন তারা। মূলত সিসিটিভির অভাব পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও তারা বলেন রাজ্যের পুরোমন্ত্রীকে। একজন বলেন, ১০৫ বছরের লেকটা কোন মেকানিকাল ড্রেজিং হয়নি তার ফলে এখন গভীরতা কমে ৫ ফুট হয়েছে।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা (Agnimitra Pal) বলেন, এখানে বেশ কিছু সমস্যা আছে সেগুলো আমাদের চোখে পড়েছে। এই লেকে তিনটি ক্লাব রয়েছে তাদের এবং একটি মসজিদ বা মাজার রয়েছে সেখানকার জল লেকে পড়ে। এখানে কোন আলাদা ড্রেনেজ সিস্টেম নেই সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব পাশাপাশি দীর্ঘদিন ড্রেজিং হয়নি। সমস্যা অনেকগুলোই আছে  সেগুলো আমরা দেখেছি বিশেষ করে বেশ কিছু দেখলাম অনেক জায়গাতেই গাছের পাতা ডাই করে ফেলা রয়েছে। পাশাপাশি এখানে সারমেয়দের ওদের যত্রতত্র খাবার দেওয়া হয় । ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নিয়ম ঠিক মতো মানা হচ্ছে না্।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...