Thursday, June 25, 2026

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

Date:

Share post:

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে অনুরাগীদের। কড়া ওষুধ খেয়েই মুম্বইয়ে অনুষ্ঠান করেছেন গায়ক। এবার নিজেই অসুস্থতা সম্পর্কে আপডেট দিলেন সোনু। শিল্পী জানিয়েছেন, এমআরআই, সিটি স্ক্যান সবই করানো হয়েছে। চলছে নিয়মিত ফিজিওথেরাপিও।

বলিউড সূত্রে খবর, স্নায়ুর সমস্যায় সোনুর অবস্থা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে হাঁটাচলা করার মতো পরিস্থিতি ছিল না। গত ২০ দিনে অবস্থার আরও অবনতি হয়।এক ভিডিয়োবার্তায় কাঁধের একটি ব্যান্ডেজ দেখিয়ে গায়ক বলেন, “আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।গত কয়েকদিনে অবস্থা আরও খারাপ হয়ে যায়। হয়তো শরীরচর্চা করার সময় টান লেগেছে স্নায়ুতে কিংবা শোয়ার দোষ। এক কাঁধে শুতে শুতেও হতে পারে। যার ফলে যন্ত্রণা বাড়তে থাকে। মাথা কিংবা কাঁধ কিছু ঘোরাতে পারছিলাম না।” অবশেষে বড় চিকিৎসকের পরামর্শে আপাতত অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। এই মুহূর্তে ফের মন দিয়েছেন কাজের জগতে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...