Thursday, June 25, 2026

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

Date:

Share post:

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে থাকছেন না অশোক দিন্দা(Ashok Dinda)। সিএবির(CAB) পক্ষ থেকে বড় দায়িত্ব দেওয়া হল প্রাক্তন ক্রিকেটারকে।

ভিশন ২০২৮ প্রকল্পে দিন্দাকে (Ashok Dinda) ভিশন ২০২৮-এর প্রধান করা হয়েছে, একই সঙ্গে তিনি ফাস্ট বোলিং কোচের দায়িত্ব সামলাবেন। উৎপল চট্টোপাধ্যায়কে এই প্রকল্পের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই থেকেই ভিশনের পরবর্তী শিবির শুরু হবে। বাংলার প্রতিভাদের তুলে এনে তাঁদের প্রতিভা বিকাশের পথ প্রশস্ত করার ক্ষেত্রে ভিশন ২০২৮ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। বাংলার অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৩ ও সিনিয়র দলের কোচ ও সহকারী কোচদের এই ভিশন ২০২৮ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সিএবি। আগামী জুলাই থেকে পরবর্তী শিবির শুরু হবে।

মন্ত্রী হওয়ার পরও নিয়মিত সিএবিতে আসছিলেন দিন্দা, বেঙ্গল টি২০ লিগে ম্যাচে মাঝে মধ্যেই উপস্থিত থাকতেন। রাজ্যের ক্রিকেটের উন্নতিতে অতীতে ভিশন ২০২০ নামের প্রকল্প নিয়েছিল বঙ্গ ক্রিকেট সংস্থা।এর আগে ভিভিএস লক্ষ্মণ, মুরলীধরনের মতো কিংবদন্তিদের নাম জুড়ে দেওয়া হয়েছিল এই প্রকল্পের সঙ্গে। এবার ওই প্রকল্পের দ্বিতীয় অংশ শুরু করা হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ভিশন ২০২৮।

মনোজ তিওয়ারি, ঋদ্ধিমানা সাহা থেকে অনুষ্টুপ মজুমদার দিন্দার একাধিক সতীর্থকেই বড় দায়িত্ব দিয়েছে সিএবি, এবার সেই তালিকায় যুক্ত হলেন দিন্দাও।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...