Thursday, June 25, 2026

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

Date:

Share post:

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে ঘোষণা হল ডুরান্ডের (Durand Cup)দিনক্ষন। চলতি মরশুমে ডুরান্ড কাপ দিয়েই নতুন ক্যালেন্ডারের সূচনা হচ্ছে ভারতীয় ফুটবলে।

আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণ, যার ফাইনাল হবে ২৩ আগস্ট। ২৪ টি দল নিয়ে পাঁচটি শহরে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ এবারের ডুরান্ডের ম্যাচগুলি হবে কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, রাঁচির বিরসা-মুন্ডা স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান লুম্পাক স্টেডিয়াম ও শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

অসন্ন ডুরান্ড কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি। লাল-হলুদের প্রতিপক্ষ হিসেবে একই গ্রুপে রয়েছে নামধারি এফসি, সাউথ ইউনাইটেড এফসি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি। গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’-র সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়, ফলে ঘরের মাঠের সমর্থন নিয়ে ডুরান্ড অভিযান শুরু করবে মশাল বাহিনী।

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের দুটি গ্রুপ। যেহেতু সুরুচি সংঘ, শ্রীভূমি ও ডায়মন্ড হারবার এফসি আইএফএ-কে সরকারি ভাবে কিছু জানায়নি, তাই এই তিন দলকে রেখেই গ্রুপ বিন্যাস করেছে আইএফএ। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে থাকছে.
. এবারের কলকাতা লিগে প্রথম একাদশে ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয় করা হল। গ্রুপ এ তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল,ইউনাইটেড স্পোর্টস, মেসারার্স, কালীঘাট, রেলওয়ে, কাস্টমস, পাঠচক্র, জর্জ, বিধাননগর,ভবানীপুর।

আইএসএল শুরু হওয়ার কথা ৪ সেপ্টেম্বর ৷ শেষ হবে আগামী বছর ১১ এপ্রিল ৷ মরশুমের শেষ টুর্নামেন্ট ফেডারেশন কাপ ৷ যা ২০ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১০ মে ।

কে মোহনবাগান সুপার জায়ান্টও দল গোছাতে নেমে পড়েছে ৷ নতুন কোচের সন্ধানে সবুজ-মেরুনও ৷ সার্জিয়ো লোবেরার বদলে আন্তোনিয়ো লোপেজ হাবাসের প্রত্য়াবর্তন সম্ভাবনা জোরালো হয়েছে ৷ তাছাড়াও সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের নজরে পিটার ক্র্যাটকি এবং পঞ্জাব এফসি’র কোচ প্যানাগিয়োটিস ডিম্পেরিস রয়েছেন ৷

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...