Thursday, June 25, 2026

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

Date:

Share post:

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট৷ প্রসঙ্গত বৃহস্পতিবার বিধানসভায় তারাতলা কাণ্ড নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা পুরসভার কালী-র কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, কালীকে তুললেই সব জানা যাবে৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুরসভার আধিকারিক কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে সিট৷ তারাতলা কাণ্ড নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে সূত্রের খবর৷

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অতীত রেকর্ড অত্যন্ত মেধাবী। ২০০৩ সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ভূমি রাজস্ব দফতরে যোগ দেন। এরপর ২০০৬ সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে ২০০৮ সালে রাজ্য পুলিশে যোগ দিলেও, বিশেষ কারণে প্রশিক্ষণের সময়ই সেই চাকরি ছেড়ে দেন। পুনরায় ফিরে যান ভূমি রাজস্ব দফতরে। ২০১০ সাল থেকে কলকাতা পুরসভায় তাঁর যাতায়াত শুরু হয়। সেই সময় ফিরহাদ হাকিম ছিলেন পুরসভার মেয়র পারিষদ এবং কালীচরণ তাঁর আপ্ত সহায়ক হিসেবে কাজ শুরু করেন। ২০১৮ সালে ফিরহাদ হাকিম যখন কলকাতার মেয়র হন, তখন কালীচরণকে তাঁর ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) পদে নিয়ে আসা হয় বলে খবর।

আরও পড়ুন- অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

_

_

_

_

_

_

_

_

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...