Friday, June 26, 2026

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

Date:

Share post:

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতি দিতে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এরপরেই বিধানসভা অধিবেশন কক্ষের বাইরে তাঁর সঙ্গে তৃণমূলের (TMC) বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। স্বভাবতই কৌতুহল তৈরি হয় সাংবাদিক মহলে। পরে বিধানসভায় সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল জানান, নির্মাণ বন্ধ থাকলে বহু শ্রমিক সমস্যায় পড়বেন। সেই বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন।

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনার জেরে আগামী চার সপ্তাহ কলকাতা পুর এলাকা ছাড়াও রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, সোনারপুর, বারুইপুর, বিষ্ণুপুর-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মাণ প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ওই সময়ের মধ্যে সমস্ত অনুমোদিত নকশা এবং নির্মীয়মাণ প্রকল্পের নিরাপত্তা অডিট করা হবে। এই অডিটের জন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন প্রশাসন, পুলিশ, দমকল, পিডব্লিউডি, শ্রম দফতর, কলকাতা পুরসভা, রাইটস, ইরকন এবং আইআইটি খড়্গপুরের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অডিটে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কোনও নির্মাণকাজ পুনরায় শুরু করতে দেওয়া হবে না।

কিন্তু কাজ বন্ধ থাকলে বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে নির্মাণ শ্রমিকের কাজ করা মানুষগুলোর কী হবে? এদিন এই বিষয়টি নিয়ে বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রীর কাছে সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানান কুণাল। পরে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে তৃণমূল বিধায়ক জানান, “গুদাম ভেঙে পড়ার পর অডিটের জন্য শহরের নির্মাণকাজ নিয়ে মুখ্যমন্ত্রী যা পদক্ষেপ নিয়েছেন তাঁকে পূর্ণ সমর্থন করছি। একশোবার অডিট হোক, দুর্নীতি থাকলে বন্ধ করে দিন। কিন্তু দূরদূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসে নির্মাণশ্রমিক হিসেবে দৈনিক মজুরিতে কাজ করেন। এতদিন কাজ বন্ধ থাকলে তাঁদের বিরাট আর্থিক সংকটের মুখে পড়তে হবে।”

উত্তরে কি জানিয়েছেন শুভেন্দু কুণালের কথায়, মুখ্যমন্ত্রী নিজে সরকারিভাবে কিছু ঘোষণা না করলে এটা তাঁর পক্ষে বলা ঠিক নয়। তবে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি শুনেছেন। এবং প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থাও নিচ্ছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন – ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...