Friday, June 26, 2026

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫, প্রতাপ চট্টোপাধ্যায় লেন) গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সকাল ১১ টা নাগাদ ‘সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতি গ্রন্থাগার’-এর অনুষ্ঠানে পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy)। প্রথমে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু, এরপর গ্রন্থাগারের ভবনে ‘আনন্দমঠ’ স্রষ্টার প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে আয়োজিত অনুষ্ঠানে পূর্ণাঙ্গ ‘বন্দেমাতরম’ সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অংশ নেন স্কুল পড়ুয়ারা।এদিন ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে হাসিমুখে কথা বলতেও দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে।

বাংলার নির্বাচন পূর্ববর্তী সময়ে “বঙ্কিমদা” বিতর্কের পর থেকেই বিজেপি যথেষ্ট সতর্ক। রাজ্যে পদ্ম সরকার আসতেই স্কুলের প্রার্থনা সংগীতে ‘বন্দেমাতরম’ বাধ্যতামূলক করা হয়েছে। আজ নৈহাটিতে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন শুভেন্দু।

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...