কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha) বিধায়ক ধ্রুব সাহার বিরুদ্ধে। এই ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যেই আইনি মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ফুড কোর্টে মহিলা আইনজীবীদের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করা হয়। তবে কোর্টের মধ্যে অশোভন আচরণ নতুন নয়। এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে হাই কোর্টে নিয়ে গেলে তাঁর সঙ্গেও অভদ্র ব্যবহার করেন বয়স্ক আইনজীবীরা।

এদিন ক্ষমতার দম্ভ দেখিয়ে আইনজীবীদের রীতিমতো ধমক দিয়ে বসার চেয়ার ছেড়ে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীদের একাংশ। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা আইনের শাসনে বিশ্বাসী—কোনও ব্যক্তি বা পদমর্যাদার ধমকিতে নয়। অন্যায় বা অসৌজন্যের সামনে দেশের আইনজীবী সমাজ মাথা নত করবে না। তাঁদের কথায়, “সদ্য জয়ের উচ্ছ্বাস যদি অহংকারে পরিণত হয়, তবে তা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য শুভ লক্ষণ নয়।” আরও পড়ুন: ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

–

–

–

–

–

–
