Monday, April 6, 2026

আলিমুদ্দিন স্ট্রিটে অভিযুক্ত তন্ময়, কী জানতে চাইল তদন্ত কমিটি!

Date:

Share post:

ধর্ষকের শাস্তি চাওয়া সিপিআইএম (CPIM) নেতা তথা প্রাক্তন বিধায়কই শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত। তড়িঘড়ি মুখ বাঁচাতে সাসপেন্ড করলেও এখনও তার বিরুদ্ধে কোনও তদন্ত শুরু করেনি মুজফ্ফর আহমেদ ভবন। এতদিনে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে অভিযুক্ত তন্ময় ভট্টাচার্যকে (Tanmoy Bhattacharya) ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল তদন্ত কমিটি।

২৭ অক্টোবর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে CPIM নেতা তন্ময় ভট্টাচার্য তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। থানায় অভিযোগও দায়ের হয়। চারিদিকে নিন্দার ঝড় উঠলে তন্ময়কে দল থেকে সাসপেন্ড করে অঞ্জু করের নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে সিপিএম। শনিবার, আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে সেই তদন্ত কমিটির সামনে ডেকে পাঠানো হয় অভিযুক্তকে। বেলা সাড়ে বারোটা নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে যান তন্ময়৷ তদন্ত কমিটির দুই সদস্য সুমিত দে এবং শ্যামলী প্রধান প্রায় দেড় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ইতিমধ্যেই একাধিকবার তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে বরাহনগর থানার পুলিশ।

আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, ঘটনার দিন মহিলা সাংবাদিক তাঁর বাড়িতে যাওয়ার পর কী কী ঘটে- তা তন্ময়ের থেকে চান তদন্ত কমিটির সদস্যরা। ভবিষ্যতে অভিযোগকারিণীর সঙ্গেও কথা বলবেন কমিটির সদস্যরা। সব বিষয়ে খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।







Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...