Wednesday, June 3, 2026

আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার অতুলের স্ত্রী নিকিতা, জালে শাশুড়ি-শ্যালকও

Date:

Share post:

শেষ পর্যন্ত বেঙ্গালুরুর (Bengaluru) যুবক অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে (Nikita Singhania)। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে নিকিতার মা নিশা সিংহানিয়া ও ভাই অনুরাগ সিংহানিয়াকেও। রবিবার বেঙ্গালুরু পুলিশ (Police) গুরগাঁও থেকে নিকিতা এবং ইলাহাবাদ থেকে তাঁর মা ও ভাইকে গ্রেফতার করে।

উত্তরপ্রদেশের জৌনপুরের পারিবারিক আদালতে অতুল-নিকিতার বিবাহবিচ্ছেদের (Divorce) মামলা চলছিল। মামলা চলাকালীনই আত্মহত্যা করেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বেঙ্গালুরুর (Bengaluru) যুবক অতুল সুভাষ (Atul Subhash)। তাঁর ঘর থেকেই দেহ উদ্ধার হয়। প্রায় দেড় ঘণ্টার ভিডিও এবং ২৪ পাতার একটি সুইসাইড নোট রেখে যান অতুল। সেখানে ছত্রে ছত্রে স্ত্রী নিকিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি। অতুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, মামলা চলাকালীন টাকা আদায়, পণ চাওয়ার মিথ্যা মামলা, বিকৃত যৌনতা, বধূ নির্যাতন এবং খুনের চেষ্টার মতো অভিযোগে ওই যুবককে ফাঁসানোর চেষ্টা করে তাঁর স্ত্রী ও পরিবার।

আরও খবর: ভাতা নিলে প্রাইভেটে কাজ নয়: সরকারি চিকিৎসকদের থেকে হলফনামা চাইল স্বাস্থ্য ভবন

নিকিতা ও তাঁর পরিবারকে বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় হাজিরা দিতে বলে পুলিশ। উত্তরপ্রদেশেও পৌঁছয় বেঙ্গালুরু পুলিশের একটি দল। বেগতিক বুঝে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন নিকিতারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। দেশজোড়া বিতর্কের মধ্যেই নিকিতা-সহ তিনজনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। তাদের বিরুদ্ধে ভার‌তীয় ন্যায় সংহিতার ১০৮ এবং ৩(৫) ধারায়। ওই মামলা দায়ের হয়েছে।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...