Friday, June 26, 2026

সুপারি কিলার দিয়ে খুন তৃণমূল নেতা! নির্বাচনমুখী বসিরহাটে অভিযুক্ত বিরোধীরা

Date:

Share post:

তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুনের অভিযোগ বসিরহাটে (Basirhat)। ইটিন্ডার পানিদার পঞ্চায়েতের তৃণমূল কর্মী আনন্দ সরকারের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পরই পুলিশ ফারুক বিশ্বাস ও জাকির গাজী নামে দুই সুপারী কিলারকে (supari killer) গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের বসিরহাটে মহাকুমা আদালতে (Basirhat sub-divisional court) তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে নির্দেশ দেন।

বসিরহাটের পানিদার গ্রাম পঞ্চায়েতের হাজড়াতলা এলাকার বাসিন্দা আনন্দ সরকার সক্রিয় তৃণমূল কর্মী। সোমবার রাতে তাকে ফোন করে বাড়ির বাইরে বেরোতে বলেন কিছু লোক। তারপরই বাড়ির পাশে পুকুরের সামনেই তাকে মাথায় গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, স্থানীয় জমি বিবাদ নিয়ে প্রায়ই হুমকি পেতেন আনন্দ। কিন্তু খুনের পিছনে জমি বিবাদ, না অন্য় কারণ রয়েছে তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মৃতের বাবা কার্তিক সরকার।

ঘটনার পরই এলাকায় তল্লাশি চালিয়ে দুই দুষ্কৃতী ফারুক বিশ্বাস ও জাকির গাজীকে গ্রেফতার করে জেলা পুলিশ। তদন্তে জানা যায় তার সুপারি কিলারের (supari killer) কাজ করেছিল। পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচনমুখী বসিরহাটে (Basirhat) উত্তেজনার পরিবেশ তৈরি করতে খুনের রাজনীতি শুরু করেছে বিরোধীরা। বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের দাবি ভোটের আগে তৃণমূল কর্মীকে খুন করে এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে। তবে পুলিশ তদন্ত করে দেখছে। আমরা চাই অপরাধীর শাস্তি।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...