Wednesday, June 24, 2026

বাড়ল তাপমাত্রা, শীতের আমেজ সরিয়ে বৃষ্টির ভ্রুকুটি

Date:

Share post:

রাজ্য থেকে ফের শীতের আমেজ কয়েকদিনের জন্য হলেও বিদায় নিচ্ছে। ঘূর্ণিঝড় ফেনজলের (cyclone fengal) প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। শুক্রবারে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যদিও এর অভিমুখ তামিলনাড়ু (Tamilnadu) উপকূল, তবে প্রভাব পড়তে চলেছে বাংলার উপকূলেও।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শুক্রবার ঘূর্ণিঝড় ফেনজলে পরিণত হওয়া সত্ত্বেও তার ল্যান্ড ফল (landfall) হতে চলেছে শনিবার। গতি খুব বেশি না হলেও প্রভাব পড়ছে অনেকটা এলাকা জুড়ে। আর এর প্রভাবেই বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রাও। রাতে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি বেড়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বৃষ্টি (rain) হতে পারে দক্ষিণের চার জেলায়। পূর্ব মেদিনীপুর (East Medinipur), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ছাড়াও বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকাতেও। বৃষ্টির প্রভাব সোমবার পর্যন্ত থাকতে পারে। তবে বৃষ্টির পরিমাণ একেবারেই হালকা থাকার সম্ভাবনা।

ঘূর্ণিঝড় ফেনজলের গুরুতর প্রভাব বাংলায় না পড়লেও তাপমাত্রা নভেম্বরের শেষে বেড়ে যাওয়ায় শীতের আমেজ উধাও। যদিও উত্তরের জেলাগুলিতে দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত কুয়াশার প্রভাব থাকবে। কলকাতার আকাশ থাকবে হালকা মেঘলা। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হলেও শীতের প্রভাব টের পেতে ৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...