Sunday, June 28, 2026

অজিদের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, চোট পেলেন এই ক্রিকেটার

Date:

Share post:

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। পারথে প্রথম ম্যাচ। আর তার আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। বর্ডার-গাভাস্কর ট্রফির জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আর অনুশীলনে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। সূত্রের খবর, ব্যাটিং করার সময় চোট পেয়েছেন কেএল রাহুল।

জানা যাচ্ছে, পারথে শুক্রবার ম্যাচে ব্যাটিং করার সময় চোট পেয়েছেন কেএল রাহুল। হঠাৎই একটি শর্ট বল লাফিয়ে উঠে আছড়ে পড়ে রাহুলের ডান কনুইয়ে। ব্যাটিং থামিয়ে মাঠেই তাঁর শুশ্রুষা করাতে হয় ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারকে। ফিজিওর থেকে খানিক শুশ্রুষার পরেও ব্যাট করতে চেষ্টা করেন রাহুল। কিন্তু পরে মাঠ ছাড়তে বাধ্য হন। যদিও জানা গিয়েছে রাহুলের চোট গুরুতর নয়। বাড়তি সতর্কতা নিয়েই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই চোটের উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার চোট পেয়েছিলেন সরফরাজ খান। শুক্রবার সেই তালিকায় যুক্ত হলেন কেএল রাহুল।

প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে পারথের অপ্টাস স্টেডিয়ামে শুরু হবে বর্ডার-গাভাস্কর ট্রফি। অপ্টাস স্টেডিয়ামের পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন‌্য ওয়াকাকেই ট্রেনিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে ভারত।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...