Thursday, June 25, 2026

তৃতীয় টেস্টের আগে খুদের সঙ্গে খুনসুটিতে পন্থ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

এই মুহুর্তে বর্ডার-গাভাস্কর ট্রফিতে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত। তবে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে দাপুটে জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরায় অজিরা। এরপর চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। কারণ দ্বিতীয় টেস্টে ব্যাটিং এবং বোলিং সবক্ষেত্রেই ব্যর্থ হয় ভারতীয় দল। এরপর সমালোচনার ঝড় বয়ে টিম ইন্ডিয়ার ওপর থেকে। আর এরই মধ্যে এল ঋষভ পন্থের মজার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার রাস্তাতে শিশুকন্যাকে কোলে তুলে নেন পন্থ। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই আবার পন্থকে বেবিসিটার বলতে শুরু করলেন নেটিজেনরা ।

শনিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আর সেই টেস্টের আগেই দেখা গেল, ফের ‘বেবিসিটারে’র ভূমিকায় পন্থকে। অ্যাডিলেডের পথে বেরিয়ে এক ভারতীয় সমর্থকের সঙ্গে দেখা হতেই তাঁর শিশুকন্যাকে কোলে তুলে নেন ভারতীয় উইকেটরক্ষক। বেশ খানিকক্ষণ খুনসুটি চলে দুজনের। অচেনা পন্থকে দেখেও মোটেই অস্বস্তিতে পড়েনি ওই খুদে। ওই খুদেও খেলেন পন্থের সঙ্গে। এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই আবার পন্থকে বেবিসিটার বলতে শুরু করলেন নেটিজেনরা ।

আরও পড়ুন- অ্যাডিলেডে বিতর্ক, দিন-রাতের টেস্ট চলাকালীন বার করে দেওয়া হল এক ভারতীয় সমর্থককে


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...