Friday, June 26, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় ভারতের, অজিদের হারাল ২৯৫ রানে

Date:

Share post:

পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পেল ভারতীয় দল। এদিন বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল যশপ্রীত বুমরাহ-এর দল। অজিদের জয়ের দরকার ছিল ৫৩৪ রান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্যাট কামিন্স-লাবুশানেরা। এই জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও, ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট দেখান যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, কে এল রাহুলরা। ১৬১ রান করেন যশস্বী। ৭৭ রান করেন রাহুল। শতরানে অপরাজিত কোহলি। তাদের ব্যাটিং-এর দাপটে দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান করে টিম ইন্ডিয়া। এই রানের পরই ডিক্লেয়ার দেয় টিম ইন্ডিয়া।

এই রান তুলতে নেমে একের পর এক ধক্কা খায় অস্ট্রেলিয়া। তবে অজিদের হয়ে লড়াই চালান ট্রাভিস হেড। ৮৯ রান করেন তিনি। ৪৭ রান করেন মিচেল মার্শ। ২৩৮ রানে শেষ হয় অজিদের দ্বিতীয় ইনিংস। ৩৬ রান করেন অ্যালেক্স কেরি। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। দুটি উইকেট ওয়াশিংটন সুন্দরের। ১ টি করে উইকেট নেন নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানা।

প্রথম ইনিংসে ভারত করেছিল ১৫০ রান। জবাবে ১০৪ রানে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস।

আরও পড়ুন- ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়ে কী বললেন লখনৌ-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...