Friday, June 26, 2026

১৫০ ফুট গভীর কুয়োয় ৩০ ঘণ্টা আটকে শিশু! চলছে উদ্ধার কাজ

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের (Rajasthan) দাউসাতে সোমবার সন্ধেয় খেলতে খেলতে ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৫ বছরের শিশু। খবর পেয়ে গতকাল রাত থেকেই তাঁকে কুয়ো থেকে উদ্ধারের কাজ চলছে। তবে ৩০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও উদ্ধার করা যায়নি খুদে আরিয়ানকে। খাবার, জল ও অক্সিজেন দেওয়া হয়েছে শিশুটিকে।

আরও পড়ুন- বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি সুপ্রিম কোর্টের

মঙ্গলবার সন্ধেয় কুয়োর পাশে খোঁড়া হচ্ছে আর একটি গর্ত। এই গর্তের মাধ্যমে সুড়ঙ্গ করে উদ্ধার করা হবে শিশুটিকে। কুয়োর ভিতরে ক্যামেরা প্রবেশ করিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। শিশুটির বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে ঘটে এই দুর্ঘটনা।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...