Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সামনেই আইপিএল-এর মেগা নিলাম। এই নিলামে উঠতে চলেছে ৫৭৪ ক্রিকেটার। আর নিলামেই সকলের নজর কাড়ল ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামের ইতিহাসে বৈভবই সর্বকনিষ্ঠ ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে ক্রিকেটমহলে। যার বেস প্রাইস ৩০ লক্ষ টাকা।

২) ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। প্রথম টেস্ট পারথে। প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার না খেলা নিয়ে জল্পনা চলছে। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় । বললেন , আমি রোহিতের জায়গায় থাকলে প্রথম টেস্ট খেলতাম।

৩) অবশেষে ঘোষণা। তিন থেকে যে চার জন হয়েছেন সেকথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শনিবার সকালেই জানা যায়, দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত শর্মা। পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে।

৪) বয়সের ভারে হইয়ত ম্যাচ জিততে পারলেন না, তবে তিনি এলেন রিং-এ নামলেন, মন জিতলেন। যার কথা বলা হচ্ছে তিনি হলেন লৌহমানব সর্বকালের সেরা বক্সার মাইক টাইসন। রিং নেমেছিলেন ৫৮ বছরের টাইসন। তবে ২৭ বছর বয়সী জেক পলের কাছে জিততে পারলেন না তিনি। আট রাউন্ডের লড়াইয়ে হার মানেন সর্বকালের সেরা বক্সার।

৫) রঞ্জিট্রফিতে দুরন্ত জয় পেল বাংলা। এদিন মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১ রানে জিতল অনুষ্টুপ মজুমদারের দল। বাংলার হয়ে বল হাতে দাপট মহম্মদ শামি এবং শাহবাজ আহমেদ। তিন উইকেট শামির, ৪ উইকেট শাহবাজের।

আরও পড়ুন-সামনেই আইপিএল-এর মেগা নিলাম , নিলামের আগেই নজর কারলেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...