Monday, April 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যঙ্কিং-এ ধাক্কা খেল যশস্বী জসওয়াল-বিরাট কোহলিরা। আজ প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেখানে দেখা যাচ্ছে, র‍্যাঙ্কিং-এ পিছিয়ে গিয়েছেন বিরাট-যশস্বি। দ্বিতীয় স্থান হারাতে হয়েছে যশস্বীকে । র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বিরাটও।

২) ভারতীয় দলের অনুশীলনে সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মুহুর্তে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। আর সেই প্রস্তুতির মাঝেই ক্রিকেটারদের উস্কানি সমর্থকদের। যার জেরে শেষ পর্যন্ত অনুশীলনে সমর্থকদের নিষিদ্ধ করে দিল বিসিসিআই।

৩) অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল। এদিন সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে হারিয়ে সেমিতে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সৌজন্যে বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে। ৬৭ অপরাজিত আয়ুষ। বৈভব অপরাজিত ৭৬ রানে। সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা।

৪) ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। এই টেস্ট থেকে দলে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলে ফিরতে চলেছেন শুভমন গিলও। আর রোহিত ফেরাতে মনে করা হচ্ছে দ্বিতীয় টেস্টে ওপেনিং করবেন তিনি। আর এক্ষেত্রে জায়গা বদল হতে পারে কে এল রাহুলের। আর তাতে সাফল্য পেয়েছেন রাহুল। যদিও দলের স্বার্থে জায়গা পরিবর্তন করতে আপত্তি নেই রাহুলের।

৫) ‘আমরা একে অপরের সঙ্গে কথা বলিনা’, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং নিয়ে এমনই বললেন আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। দু’জনে একের অপরের সতীর্থ। দেশ থেকে আইপিএল এক সঙ্গে খেলেছেন মাহি এবং ভাজ্জি। তবে একে অপরের সঙ্গে নাকি এখন আর কথা নেই। কেউ কথা বলেন না । এদিন এক সাক্ষাৎকারে এমনই বললেন হরভজন।

আরো পড়ুন- আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যঙ্কিং-এ ধাক্কা বিরাট-যশস্বীর

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...