Wednesday, June 24, 2026

তবে কি বিরাটের হাতেই উঠছে আরসিবির নেতৃত্বের দায়িত্ব? জল্পনা বাড়িয়ে দিলেন দলের ডিরেক্টর

Date:

Share post:

সদ্য হয়েছে আইপিএল রিটেশন। সেখানে দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে। আর এরপরই প্রশ্ন উঠছে তবে কি বিরাট কোহলির হাতেই কি ফের একবার উঠছে অধিনায়কের ভার। আর এই নিয়ে এবার মুখ খুললেন আরসিবির দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। বাড়িয়ে দিলেন জল্পনা ।

এই নিয়ে বোবাট বলেন,” আমরা অধিনায়ক নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। কোহলি আবার অধিনায়ক হবে কি না সে বিষয়ে এখনই কিছু বলতে পারব না। আমরা বিকল্প খোলা রাখছি। একথা স্পষ্ট যে আমরা ডুপ্লেসিকে রাখছি না। আমরা নিলাম পর্যন্ত অপেক্ষা করতে চাইছি। তার পরেই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেব।” কোহলিকে অধিনায়ক ঘোষণা না করলেও তিনি যে অধিনায়ক হবেন না, তা-ও বলেননি বোবাট। অর্থাৎ, তিনি অধিনায়ক হতেও পারেন।

এদিকে কয়েকদিন আগে দল নিয়ে বোবাট বলেন, “ নিলামে আমরা শক্তিশালী ভারতীয় দল তৈরি করতে চাইব। রিটেনশনেই আমরা সেটা স্পষ্ট করে দিয়েছি। রজত এবং দয়াল গত মরশুমে খুব ভাল খেলেছে। স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলে রজত। দয়াল নতুন বল সুইং করাতে পারে, চাপ সামলাতে পারে। সেই কারণেই ওদের রাখা হয়েছে।”

আরও পড়ুন- নিউজিল্যান্ডের কাছে  সিরিজ খুইয়েও  কী ভাবে টেস্ট বিশ্বকাপ ফাইনালে যেতে পারেন রোহিতরা

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...