Tuesday, April 14, 2026

বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজয় দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করল সেনাবাহিনী। জিওসি (আইএনসি) ইস্টার্ন কমান্ড রামচন্দ্র তিওয়ারি বলেন, বাংলায় আমরা সবরকম সাহায্য পাই মুখ্যমন্ত্রীর তরফে। রাজ্য সরকারের সঙ্গে আমাদের একাধিক বিষয়ে মত বিনিময় করি এবং বিভিন্ন অনুষ্ঠানও করে থাকি। উনি এখানে এসেছেন, এটা আমাদের গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রেসকোর্সে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে স্মরণ করে দেশের জন্য তাঁদের আত্মত্যাগকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমরা সবসময় গর্বিত। সেনাবাহিনী তাঁদের বলিদান ও কাজের মধ্যে দিয়ে আমাদের গর্বিত করেছে। আমাদের সেনাবাহিনীর শারীরিক সক্ষমতা ও নৈতিক দিকও প্রশংসাযোগ্য। এই বিজয় দিবসে একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রেক্ষিতে বাংলা ও দেশের ভূমিকা উল্লেখযোগ্য। আমরা কোনওদিন মুক্তিযোদ্ধাদের ভুলতে পারব না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে আত্মত্যাগ ও বলিদান রয়েছে তা ভোলার নয়। যদিও এখনকার বাংলাদেশের পরিস্থিতি জানি না। এ-বিষয়ে কেন্দ্র এবং ভারতীয় সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। বাহিনীর শৌর্যের কথা বলতে গিয়ে তিনি চিন যুদ্ধের প্রসঙ্গ তোলেন। এরপর ১৯৭১-র মুক্তিযুদ্ধের কথা বলেন। এ প্রসঙ্গে প্রয়াত লতা মঙ্গেশকরের কালজয়ী সেই গানের (অ্যায় মেরে ওয়াতন কে লোগো) কথাও তিনি তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন এই বিজয় দিবসে তাঁদের শ্রদ্ধা জানাই।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...