Saturday, March 14, 2026

আন্তঃরাজ্য শিশু পাচার হদিশ সিআইডির, শালিমারে গ্রেফতার ২

Date:

Share post:

স্বামী স্ত্রী পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকায় পাচার সদ্যজাত শিশু। বেশ কিছুদিন ধরে রাজ্যের কয়েকটি ঘটনার রেশ ধরে শিশু পাচার চক্রের সক্রিয়তা ঠেকাতে কাজ করছিল রাজ্য পুলিশ ও সিআইডি (CID)। শেষ পর্যন্ত শালিমার (Shalimar station) থেকে সেই পাচারচক্রের দুই চক্রীকে হাতেনাতে ধরল সিআইডি। উদ্ধার হয়েছে দুদিনের একটি শিশু। শিশুটিকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সম্প্রতি রাজধানী দিল্লিতে (Delhi) একটি বড়সড় শিশু পাচারচক্রের (child trafficking) হদিশ পাওয়া গিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সদ্যজাত শিশু (newborn)। অন্যদিকে রাজ্যেও সম্প্রতি ট্রেনে সদ্যজাত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। বিভিন্ন ঘটনার সূত্র ধরে এবার সেই রকম আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের হদিশ পেল রাজ্যের সিআইডি (CID)।

রবিবার সকালে শালিমার স্টেশনে বিশেষ সূত্রে খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের শিশু ক্রেতা হিসাবে মোতায়েন করা হয়। চার লক্ষ টাকায় বিক্রির রফা হয়। মানিক হালদার ও মুকুল সরকার নামে দুজন নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে একটি দুদিনের শিশু বিক্রি করতে এলে তাদের হাতেনাতে ধরে সিআইডি (CID) আধিকারিকরা। জানা যায় শিশুটিকে তারা পাটনা (Patna) থেকে দুলক্ষ টাকায় কিনে এনেছিলেন। এভাবেই আন্তঃরাজ্য পাচার সক্রিয় বিভিন্ন দূরপাল্লার রেলস্টেশনে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ পেতে মরিয়া সিআইডি।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...