Saturday, April 4, 2026

মঙ্গলে নৈহাটির বড়মার মন্দিরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সদ্য সমাপ্ত উপনির্বাচনে নৈহাটি থেকে রেকর্ড ব্যবধানে জিতেছেন তৃণমূল (TMC) প্রার্থী সনৎ দে (Sanat De)। তার পরই বড়মার মন্দিরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ সেখানে যাওয়ার কথা।

পার্থ ভৌমিক (Partha Bhowmik) লোকসভায় চলে যাওয়ায় খালি হয় নৈহাটি বিধানসভা কেন্দ্রটি। উপনির্বাচনে এবার সেই কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছেন তৃণমূল (TMC) প্রার্থী সনৎ দে। পেরিয়ে গিয়েছে পার্থ ভৌমিকের জয়ের ব্যবধানকেও। এই আবহেই মঙ্গলবার নৈহাটি যাচ্ছেন মমতা। সূত্রের খবর বিকেলে পুজো দেবেন তিনি। তাঁর আসার খবরে বেড়েছে নিরাপত্তা। জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বারাকপুর পুলিশ (Police) কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে করেন। মন্দির ও আশপাশের নিরাপত্তা খতিয়ে দেখে মন্দির কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করবেন তাঁরা। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আগমন উপলক্ষ্যে সাজো সাজো রব মন্দির চত্বরেও।

আরও খবর: ওয়াকফ নিয়ে জেপিসির মেয়াদ বৃদ্ধি: স্পিকারকে চিঠি বিরোধী দলের সাংসদদের








Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...