Friday, June 26, 2026

আজই দিঘায় মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ

Date:

Share post:

মঙ্গলবার দিঘা পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মূলত নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতেই তাঁর এই সফর। দীর্ঘদিন বাদে পূর্ব মেদিনীপুর জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। জগন্নাথ মন্দিরের অগ্রগতি ছাড়াও স্বাভাবিকভাবেই আরও একাধিক বিষয় তাঁর এই ঝোড়ো সফরে পর্যালোচনায় উঠে আসবে।

পুরীর মন্দিরের আদলে দিঘায় গড়ে উঠছে জগনাথ মন্দির। তবে মন্দিরের আকার ও আয়তনে এবং সার্বিকভাবে আরও অন্যান্য কর্মকাণ্ডে এই মন্দির ও তার সংলগ্ন চত্বর বাংলা তো বটেই, চমকে দেবে গোটা দেশকে। পর্যটন মানচিত্রে দিঘা হয়ে উঠবে আরও গুরুত্বপূর্ণ। সমুদ্রস্নানের সঙ্গে জগন্নাথ দর্শন, দুই-ই সেরে ফেলতে পারবেন পর্যটকরা। তার সঙ্গে এই জেলার অর্থনৈতিক চেহারাও বদলে যাবে তা বলাই বাহুল্য। তৈরি হবে আরও কয়েক হাজার কর্মসংস্থান। বাড়বে ব্যবসা। হোটেল এবং পরিবহণন ব্যবসায়ীদের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে। তবে সবদিকে কড়া নজর রেখেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে গড়ে উঠছে ঐতিহাসিক জগন্নাথ মন্দির।

 

আরও পড়ুন- রমেনচন্দ্র বড়ঠাকুর কেই অসমের দায়িত্ব, ঘোষণা তৃণমূলের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...