Monday, June 22, 2026

চিরকাল রাশিয়ার পাশে! ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝে ভারত-রাশিয়ার বন্ধুত্ব মজবুতের আহ্বান

Date:

Share post:

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝেই ভারত এবং পুতিনের দেশে সম্পর্ক মজবুতের ইঙ্গিত মিলল। রবিবার তিন দিনের সফরে মস্কোয় গিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেখানেই রাশিয়ার পাশে চিরকাল থাকবে ভারত এমনটাই পুতিনকে জানিয়ে দিয়েছেন রাজনাথ।

সোমবার রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভের বৈঠক করেন এদেশের প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh)। এরপর মঙ্গলবার তিনি দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তাঁদের মধ্যে আন্তর্জাতিক, আঞ্চলিকের মতো একাধিক গুরত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। ভারত-রাশিয়ার বন্ধুত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সিং।

আরও পড়ুন- চাপের মুখে আরও ৪ উপাচার্য নিয়োগ: আচার্যের ঢিলেমি শিশুসুলভ, মত শিক্ষামন্ত্রীর

হাজার দিন পেরিয়ে গিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কিন্তু যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। তবে যুদ্ধ থামাতে রাশিয়াকে বারংবার আলোচনায় বসার কথা জানিয়েছে ভারত। কিন্তু তা সম্ভব হয়নি। এরই মাঝে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে রাজনাথ সিং জানিয়েছেন, “আমাদের সম্পর্কের উচ্চতা পাহাড়কেও ছাপিয়ে যায়। গভীরতা হারিয়ে দেবে সাগরকেও। চিরকাল রাশিয়ার পাশে থাকবে ভারত।”

Related articles

বিরোধীদের বলার কিছু নেই! প্রথম বাজেট নিয়ে অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, জানালেন ‘ফাঁকফোকর’ কবে ভরবে

“এই বাজেটের পরে তো বিরোধীদের বলার আর কিছুই নেই“-রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের পরেই সাংবাদিকদের মুখোমুখি...

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...