Friday, June 26, 2026

ফের নজির গড়লেন ধোনি, পিছনে ফেললে অমিতাভ-শাহরুখকে

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন শুধু খেলেন আইপিএল-এ। তবুও এতটুকু জনপ্রিয়তায় ভাঁটা পরেনি ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। বরং ছাপিয়ে গিয়েছেন বলিউডের দুই জনপ্রীয় অভিনেতা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে। শুধু তাই নয়, মাহি গড়েছেন নজির। এবার বিজ্ঞাপন দুনিয়ায় নজির গড়েন ক্যাপ্টেন কুল। পিছনে ফেলে দেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে।

সম্প্রতি বিজ্ঞাপন সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে TAM মিডিয়া রিসার্চ। মার্কিন সংস্থা নিয়েলসন এবং ব্রিটিশ সংস্থা কান্টার যৌথভাবে এই রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বিজ্ঞাপনী মুখ হিসাবে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বলিউডের দুই সুপারস্টারের থেকেও বেশি বিজ্ঞাপন করেন সিএসকের থালা। সমীক্ষায় দেখা যাচ্ছে, সবমিলিয়ে বর্তমানে ৪২টি বিজ্ঞাপনের সঙ্গে চুক্তি রয়েছে মাহির সঙ্গে। সম্প্রতি ইউরোগ্রিপ টায়ারের সঙ্গেও বিজ্ঞাপন চুক্তি সেরেছেন তিনি। তাছাড়াও গালফ অয়েল, ক্লিয়ারট্রিপ, মাস্টার কার্ডের মতো একাধিক বিখ্যাত বিজ্ঞাপনে রয়েছে ধোনির উজ্জ্বল উপস্থিতি। সেখানে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে দেখা যায় ৪১টি বিজ্ঞাপনে। আর বলিউড বাদশাহ শাহরুখের হাতে রয়েছে ৩৪টি বিজ্ঞাপন।

বছর চারেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহি। খেলেন শুধু আইপিএলে। বাকি সময়টা কাটিয়ে দেন লোকচক্ষুর আড়ালেই। তা সত্ত্বেও যে তাঁকে নিয়ে আমজনতার উন্মাদনা এতটুকুও কমেনি তা ফের প্রমাণিত।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টে কে করবেন টিম ইন্ডিয়ার হয়ে ওপেন ? অনুশীলনে মিলল উত্তর


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...