Saturday, April 4, 2026

কর্মবিরতির নামে প্রাইভেট প্র্যাকটিস জুনিয়র ডাক্তারদের, তদন্ত নয় কেন? উঠছে প্রশ্ন

Date:

Share post:

আন্দোলনের নামে সরকারি হাসপাতালে কর্মবিরতি করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে টাকার বিনিময়ে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস ৫৬৩ জুনিয়র ডাক্তারের, ফাঁস হল কীর্তি। আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনাকে শিখণ্ডী করে দীর্ঘদিন আন্দোলনের নামে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত ডাক্তারদের মুখোশ একে একে খসে পড়ছে। সেন্ট্রাল হেল্থ সার্ভিসেস ১৯৯৬ আইন অনুসারে সরকারি হাসপাতালে কর্মরত কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করতে পারেন না। শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে সরকার বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ NOC (No objection Certificate)দিলে বেসরকারি ক্ষেত্রে রোগী দেখতে পারেন চিকিৎসকরা। অন্যথায় ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল পর্যন্ত হতে পারে। সম্প্রতি সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন সে কথা। অথচ সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে আন্দোলন চলাকালীন স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ওই চিকিৎসকরা ৭৪ হাজারেরও বেশি রোগী দেখেছেন এবং ফি নিয়েছেন।

ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট আইন ২০১৭ অনুযায়ী যদি কোনও সরকারি চিকিৎসক বেসরকারি ক্ষেত্রে প্র্যাকটিস করেন তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষ অথবা স্বাস্থ্য দফতর আইনি পদক্ষেপ করতে পারে। বাংলায় যে সমস্ত ডাক্তার আন্দোলন বা কর্মবিরতি চলাকালীন বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করেছেন, তাঁদের কারও ক্ষেত্রেই স্পেশালাইজেশনের প্রশ্ন ওঠে না। কারণ তাঁরা এখনও পড়ুয়া। তাঁরা একদিকে সরকারি কোষাগার থেকে ভাতা নিয়েছেন আবার বেসরকারি হাসপাতালে বিপুল টাকার বিনিময়ে প্র্যাকটিস করেছেন। অর্থাৎ একদিকে ‘অভয়া’কে রাজনীতি আর অন্যদিকে কর্তব্যে অবহেলা করে দিনের পর দিন নিজের পকেট ভরেছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে তাঁদের দায়বদ্ধতা নিয়েও।

আরও পড়ুন- মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...