Saturday, April 4, 2026

সরকারিতে কর্মবিরতি ডেকে বেসরকারিতে স্বাস্থ্যসাথী থেকে কোটি কোটি কামিয়েছেন চিকিৎসকরা

Date:

Share post:

সরকারি হাসপাতালে কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন রাজ্যের গরিব মানুষেরা। রোগীর পরিবার হাতে-পায়ে ধরলেও ফিরিয়ে দেওয়া হয়েছে কর্মবিরতির ধুয়ো তুলে। অথচ এই কর্মবিরতির অছিলায় বিপ্লবী ডাক্তাররা বেসরকারি হাসপাতালে, নার্সিংহোমে গিয়ে চুটিয়ে রোগী দেখেছেন, অপারেশন করেছেন। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রোগীদের মারফত কোটি কোটি টাকা রোজগার করেছেন।

জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের একাংশের এহেন কাণ্ড কারখানা প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ সেই তথ্য তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি তথ্যে দেখা যাচ্ছে, শুধুমাত্র মেডিক্যাল কলেজ হাসপাতালেরই ৫ সিনিয়র রেসিডেন্ট ডাক্তার স্বাস্থ্যসাথীতে রোজগার করেছেন ৫৪.৩৯ কোটি টাকা। এই ডাক্তাররা হলেন— সমুদ্র গুপ্ত, নাসিম মণ্ডল, অভিষেক চক্রবর্তী, বিপুল রায় ও কৃষ্ণেন্দু বেরা। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কর্মবিরতি করা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সময় টপ ৫ সিনিয়র রেসিডেন্ট ডাক্তার স্বাস্থ্যসাথীতে কামিয়েছেন ১.৮৮ কোটি টাকা। তথ্য বলছে, বর্তমানে রাজ্যে ৩,৩২৯ জন সিনিয়র রেসিডেন্ট কাজ করছেন। এর মধ্যে ৯ অগাস্ট থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট ৫৬৩ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার কর্মবিরতির সময় বেসরকারি হাসপাতালে কাজ করেছেন। যেগুলি স্বাস্থ্যসাথী তালিকাভুক্ত। এরা মোট ৭৩,৯০৫টি কেসের চিকিৎসা করেছেন। যার খরচ ৫৪.৩৯ কোটি টাকা। সর্বোপরি এই সময়কালে স্বাস্থ্যসাথীতে রাজ্য সরকারের খরচ হয়েছে মোট খরচ হয়েছে ৪৩০ কোটি টাকা। এখানেই শেষ নয়, এই তথ্য শুধু বিপ্লবী সেজে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেওয়ার ও সেইসঙ্গে নিজেদের পকেট ভরার নমুনা মাত্র। এরপর কী বলবেন বিপ্লবীরা? সেই প্রশ্নও তুলেছে তিনি।

আরও পড়ুন- আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তিকরণ, সংখ্যা কমে দাঁড়াবে ২৮-এ

Related articles

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...