Thursday, June 11, 2026

পারিবারিক অশান্তির জের, হাঁসুয়া দিয়ে স্বামীর গলা কেটে খুন স্ত্রীর

Date:

Share post:

পারিবারিক অশান্তি এই পর্যায়ে পৌঁছতে পারে। ‌ ভাবেননি কেউ। একেবারে হাঁসুয়া দিয়ে স্বামীর গলা কেটে খুন করলেন স্ত্রী। শুধু তাই নয়, পুলিশের কাছে গিয়ে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন ওই মহিলা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজবাঁধ এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুনা কোড়া নামে ৫০ বছরের এক প্রৌঢ়ের খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। প্রৌঢ়ের স্ত্রী অম্বু কোড়াকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিঊ, দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। স্বামী নেশা করে তাঁর উপর অত্যাচার করতেন বলে দাবি করেছেন অম্বু। পুলিশকে তিনি জানিয়েছেন, শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছিল। তার পর স্বামী ঘুমোতে চলে যান। সেই সময় হাঁসুয়া দিয়ে স্বামীর গলা কেটে দেন স্ত্রী। জানা গিয়েছে, দম্পতির তিন সন্তান। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে কাজের সূত্রে বাড়ি থেকে দূরে থাকেন।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি জানিয়েছেন, বাড়িতে শুধু স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। স্বামী নেশা করতেন। শুক্রবার রাতে চুনা কোড়া ঘুমিয়ে ছিলেন। তখনই হাঁসুয়া দিয়ে স্ত্রী তাঁর গলা কেটে দেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...