Thursday, June 11, 2026

কাশ্মীরে র.হস্যজনক দে.হ উদ্ধার দুই পুলিশ কর্মীর! সন্দেহ আ.ত্মহত্যার

Date:

Share post:

একের পর এক ঘটনা ঘটে চলেছে জম্মু ও কাশ্মীরে। রবিবার সকালে দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়েছে উধমপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ।

সকাল ছ’টা পঁচিশ নাগাদ উধমপুরের রেহেম্বালের কালীমন্দিরের কাছে দুই পুলিশকর্মীর বুলেটবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁরা তালওয়াড়ায় সাবসিডারি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। রওনা দিয়েছিলেন উত্তর কাশ্মীরের সোপোরে থেকে।

প্রাথমিক তদন্ত থেকে পুলিশ মনে করছে, সহকর্মীকে খুন ও তার পর আত্মহত্যা। নিহত পুলিশকর্মীদের একজন ছিলেন হেড কনস্টেবল এবং আরেকজন ছিলেন চালক কনস্টেবল। গাড়িতে মৃত পুলিশকর্মীরা ছাড়াও আরও একজন কনস্টেবল ছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একে-৪৭ থেকে গুলি চলেছে বলে খবর। ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন- আইসিইউ-তে ভর্তি সুভাষ ঘাই, পরিচালকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ!


Related articles

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...

হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

দিনে দুপুরে হরিয়ানায়( Haryana) খুন জিমের মালিক(Gym Owner)। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের এক তরুণ হাঁসি এলাকার একটি...