Thursday, June 11, 2026

আইসিইউ-তে ভর্তি সুভাষ ঘাই, পরিচালকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ!

Date:

Share post:

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বলিউড পরিচালক সুভাষ ঘাই (Subhash Ghai)। সূত্রের খবর শ্বাসকষ্ট জনিত সমস্যা গুরুতর হওয়ায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের (Lilavati Hospital And Research Centre) আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিচালকের চিকিৎসায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে।

‘পরদেশ’ পরিচালকের পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাস-প্রশ্বাসের সমস্যার পাশাপাশি তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হওয়ার কারণে সারাক্ষণ একটা আচ্ছন্ন ভাব তাঁর মধ্যে লক্ষ্য করা গেছে। এতে বেশ কিছুটা ভয় পেয়ে পরিবারের লোকেরা বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের তরফ থেকে বিশিষ্ট নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও পালমোনোলজিস্ট পরিচালককে দেখছেন। আগের থেকে অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে খবর। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিকেই সুভাষকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হতে পারে।


Related articles

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...

হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

দিনে দুপুরে হরিয়ানায়( Haryana) খুন জিমের মালিক(Gym Owner)। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের এক তরুণ হাঁসি এলাকার একটি...