Sunday, March 15, 2026

বন্ধু নাদালের শেষ ম্যাচ, আবেগঘন বার্তা ফেডেরার

Date:

Share post:

আজ শেষ টুর্নামেন্ট খেলতে নামছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপের ম্যাচে নামছেন তিনি। এই প্রতিযোগিতার হাত ধরে টেনিসকে বিদায় জানাতে চলেছেন নাদাল। মঙ্গলবার ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডস-স্পেন। ডেভিস কাপ খেলেই টেনিসকে চিরদিনের মতো বিদায় জানাতে চলেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহাতারকা। আর বন্ধু বিদায়ের আগে আবেগে ভাসলেন আরেক টেনিস তারকা রজার ফেডেরার। যিনি আন্তর্জাতিক বহু টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী ।

এদিন নাদালের উদ্দেশে ফেডেরার লেখেন, “ এবার তোমার টেনিসের পড়াশোনা শেষ হতে চলল। আবেগপ্রবণ হয়ে যাওয়ার আগে কয়েকটা কথা সেরে রাখি। শুরুটা করা যাক, দুজনের লড়াই থেকেই। তুমি আমাকে প্রচুর ম্যাচে হারিয়েছ। আমিও তোমায় অত হারাতে পারিনি। যেভাবে তুমি আমাকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছ, তার আশেপাশে কেউ ছিল না। বিশেষ করে, ক্লে কোর্টে খেলতে নামলে মনে হত, তোমার ডেরায় ঢুকলাম। তোমার জন্য আমাকে খেলা নিয়ে ভাবনাচিন্তা বদলাতে হয়েছে। এমনকী ভাবতাম, যদি র‍্যাকেটটা আরও বড় করে তোমার বিরুদ্ধে জেতা যায়। তবে তুমি নিশ্চয়ই জানো, তোমার জন্যই আমি টেনিসকে সব থেকে বেশি উপভোগ করেছি। ” এরপর ফেডেরার আরও সংযোজন, “ তোমার সম্বন্ধে আগেই অনেক কথা শুনেছিলাম। মায়োরকায় নাকি কোনও এক বিস্ময় প্রতিভা উঠে আসছে। বুঝলাম, সেসব নেহাত কথার কথা ছিল না। দুজনের যাত্রা শুরু হয়েছিল এভাবে। আর আজ বছর কুড়ি পর বলতে বাধ্য হচ্ছি, তুমি স্পেনকে গর্বিত করেছ। টেনিসের দুনিয়াকে গর্বিত করেছ।“

ফেডেরার আরও বলেন, “ আমার শেষ ম্যাচে পাশে ছিলে তুমি। শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী নয়, আমার ডবলসের সঙ্গী হিসেবে। একসঙ্গে কোর্ট ভাগ করেছি, একসঙ্গে কেঁদেছি। আমার জীবনের সেরা স্মৃতিগুলোর একটা হয়ে থাকবে ওইদিনটা। জানি, এখন তুমি কেরিয়ারের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। সেসব মিটে যাক, তারপর অনেক কথা হবে। এখন শুধু তোমার পরিবারকে শুভেচ্ছা জানাতে চাই। যাদের জন্য তুমি সাফল্য পেয়েছ। আপাতত জানিয়ে রাখতে চাই, পুরনো বন্ধুরা আজও তোমাকে উৎসাহ দিয়ে যাবে। আজীবন তোমার জন্য সেটাই করে যাবে। সে তুমি ভবিষ্যতে যাই করো না, আমি পাশেই আছি।“

আরও পড়ুন- রোহিতের প্রথম টেস্টে না খেলা নিয়ে মুখ খুললেন অজি এই ক্রিকেটার


spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...