Wednesday, June 24, 2026

অস্ট্রেলিয়া সিরিজের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক গাভাস্করের

Date:

Share post:

নিউজিল্যান্ড সিরিজও অতীত। এবার সামনে অস্ট্রেলিয়া। নভেম্বরে শুরু বর্ডার গাভাস্কর ট্রফি। তবে তার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। আর টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে বদল করা উচিত বলে জানিয়েছেন গাভাস্কর।

এই নিয়ে গাভাস্কর বলেন,” আমার মনে হয় ভারতের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত। দলের সিনিয়র খেলোয়াড়দের হয়তো দরকার না থাকতে পারে। কিন্তু সরফরাজ খান, ধ্রুব জুরেল, যশস্বী জসওয়ালেরা প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়েছে। ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। অস্ট্রেলিয়া ‘এ’ দল না হলেও কুইন্সল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলা যেতে পারে। তা হলে ওখানকার উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ওদের সুবিধা হবে।” এখানেই না থেমে গাভাস্কর আরও বলেব,” ওখানে গতির সঙ্গে মানিয়ে নিতে হবে। জোরে বোলারদের ২২ গজের বদলে ২০ গজ দূর থেকে বল করতে বলতে হবে। তাহলে বল জোরে আসবে। অস্ট্রেলিয়ার পিচে নতুন বল সামলে নিতে পারলে ব্যাট করতে কোনও সমস্যা হবে না। নতুন বল সামলানোই আসল চ্যালেঞ্জ।”

ঠিক ছিল, অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে একটি ম্যাচ খেলবেন রোহিতেরা। কিন্তু এখন জানা যাচ্ছে, ১০ নভেম্বর অস্ট্রেলিয়া রওনা হবে দল। সেখানে গিয়ে পুরোটাই অনুশীলনের উপর জোর দেওয়া হবে। কোনও প্রস্তুতি ম্যাচ হবে না।

আরও পড়ুন- এবার মিশন মহামেডান, প্রস্তুতি শুরু লাল-হলুদের, স্পেনে ফিরলেন হেক্টর

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...