Saturday, June 20, 2026

ব্যাট হাতে ব্যর্থ হতেই কোহলিকে বিরাট পরামর্শ গাভাস্করের, কী বললেন তিনি ?

Date:

Share post:

অ্যাডিলেডের পড় গাব্বা টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরানের পর কামব্যাকের ইঙ্গিত দিলেও, অ্যাডিলেডে পর গাব্বাতেও ব্যর্থ কহলি। এদিনও অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর আউট হতেই কোহলিকে বিরাট উপদেশ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্করের।

এদিন ম্যাচ শেষে গাভাস্কর বলেন, “ অনুশীলনে তুমি যাই করো না কেন, ম্যাচের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। এখানে একটা বাজে শট খেললেই তুমি আউট।“ এখানেই না থেমে এরপর সচিন টেন্ডুলকরের উদাহরন দিয়ে গাভাস্কর বলেন, “ আমার মতে কোহলির উচিত সচিনের ২০০৪-র ইনিংস একবার ফিরে দেখা। সেখানেও প্রথম তিনটি টেস্টে সচিন অফ স্ট্যাম্পে আউট হয়েছিল। কিন্তু সিডনিতে এসে ও ঠিক করে, কভারের দিকে আর খেলবেই না। ও মিড অফের ডানদিকে খেলেছে, বোলারদের ফলো থ্রুতে খেলেছে, মাঠের অন্য সব জায়গায় খেলেছে। কিন্তু কভার ড্রাইভ একেবারেই খেলেনি। সম্ভবত ২০০-২২০ করার পরই একবার মাত্র ওখানে শট মেরেছিল। নিজের মনের উপর এরকম নিয়ন্ত্রণ থাকা উচিত।“

এদিন অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৪ রানে আউট হন যশস্বী জসওয়াল। ১ রানে আউট হন শুভমন গিল । ৩ উইকেট নেন বিরাট কোহলি। ৯ রান করেন ঋষভ পন্থ। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা। ৩৩ রানে অপরাজিত রাহুল। রানের খাতা হলেননি রোহিত।

আরও পড়ুন- ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে সাংবাদিককে একহাত বুমরাহর

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...