Monday, April 13, 2026

অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ভারত, দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান টিম ইন্ডিয়ার

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা ভারতের। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, রোহিত শর্মারা। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান ভারতের। অস্ট্রেলিয়ার থেকে ২৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অজিরা। প্রথম ইনিংসে ১৫৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে ব্যাটিং সমস্যা যেন কাটিয়ে উঠতে পারছে না টিম ইন্ডিয়া। পারথে ব্যাট হাতে দাপট দেখালেও, অ্যাডিলেডে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ১৮০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস । তার জবাবে ব্যাট করতে নেমে দাপট দেখায় অজিরা। প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ব্যাট হাতে দাপট দেখান ট্রাভিস হেড। ১৪০ রান করেন তিনি। ৬৪ রান করেন লাবুশানে। নাথান করেন ৩৯ রান। ১৮ রান করেন মিচেল স্টার্ক। অধিনায়ক প্যাট কামিন্স করেন ১২ রান। ভারতের হয়ে ৪ টি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন নীতিশ রেড্ডি এবং রবিচন্দ্রন অশ্বিন। ১৫৭ রানের লিড পায় অজিরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৭ রানে আউট হল কে এল রাহুল। ২৪ রানে আউট যশস্বী। ২৮ রান করেন গিল। ১১ রানে আউট বিরাট কোহলি। ৬ রানে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং নীতিশ রেড্ডি। ২৮ রানে অপরাজিত ঋষভ। ১৫ রানে অপরাজিত নীতিশ। অজিদের হয়ে দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং স্কট বোলান্ড। একটি উইকেট মিচেল স্টার্কের।

আরও পড়ুন- কি কারণে নিভে গিয়েছিল অ্যাডিলেডে ফ্লাডলাইট ? সামনে এল কারণ


Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...