Friday, June 26, 2026

দিল্লির নেতৃত্বের দায়িত্বে কি রাহুল ? মুখ খুলল DC কর্তৃপক্ষ

Date:

Share post:

হয়ে গিয়েছে নিলাম। দল গুছিয়ে নিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি টিম। রদবদল হয়ে বহু ক্রিকেটারের। সেরকমই লখনৌ সুপার জায়ান্ট এখন অতীত কে এল রাহুলের কাছে। নতুন দল দিল্লি ক্যাপিটালস। মেগা নিলামে দিল্লি ১৪ কোটি টাকায় রাহুলকে কিনেছে। এরপরই প্রশ্ন উঠছে তবে কি দিল্লি তাদের নেতা পেয়েগিয়েছে? এই নিয়ে এবার মুখ খুললেন দিল্লি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল । ধোঁয়াশা রাখলেন দলের নেতৃত্ব নিয়ে।

এই নিয়ে নিলামের মাঝে সম্প্রচারকারী চ্যানেলে বলেন, “ আমাদের ব্যাটিং লাইনআপ বেশ তরুণ। সঙ্গে লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার রয়েছে। ওরা দু’জন আমাদের তরুণদের নেতৃত্ব দেবে। নতুনদের পরামর্শ দিতে পারবেন দু’জন মিলে। রাহুলের ব্যাটিং অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের বাড়তি পাওনা।“ এরপর তিনি আরও বলেন, “ আমরা দলের টপ অর্ডারে স্থিতিশীলতা চেয়েছিলাম। একজন অভিজ্ঞ কাউকে চেয়েছিলাম, যে ইনিংস তৈরি করতে পারে। মনে হয় রাহুল এই কাজটা ভাল ভাবেই করতে পারে। অত্যন্ত অভিজ্ঞ। ধারাবাহিক ভাবে প্রতি আইপিএলে ৪০০-র বেশি রান করে। কোটলার পিচও ওর ব্যাটিংয়ের জন্য মানানসই হবে বলে মনে হয়।“

দিল্লি দলে গত আইপিএল-এ নেতৃত্ব দিয়েছেন ঋষভ পন্থ। তবে এবার রিটেশন করেনি দিল্লি। তবে ২০২৫ আইপিএল মেগা নিলামে ঝড় তুলেছেন পন্থ। ২৭ কোটি টাকায় পন্থকে ঘরে তুলেছে লখনৌ ।

আরও পড়ুন- কে হবেন কেকেআরের অধিনায়ক ? মুখ খুললেন নাইট সিইও


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...