Monday, April 6, 2026

সাধারণতন্ত্র দিবসের আগেই শাস্তি হোক অপরাধীর, ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভায় দাবি

Date:

Share post:

আর জি করের নির্যাতিতার দ্রুত বিচার ও অপরাধীর শাস্তিই মূল দাবি জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েনের (WBJDA), কনভেনশন থেকে আবারও বুঝিয়ে দিলেন সংগঠনের চিকিৎসকরা। দ্রুত বিচারের দাবিতে এবার কেন্দ্রীয় সংস্থা ও বিচার বিভাগকে সময় বেধে দিল তাঁরা। সেই সঙ্গে বিপক্ষ ফ্রন্টের অপকীর্তি বন্ধেরও দাবি তোলা হল।

স্টার থিয়েটরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের (WBJDA)তরফে সময় বেঁধে দেওয়া হল সিবিআইকে (CBI)। সংগঠনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তীর দাবি, আগামী ২৬ জানুয়ারির মধ্যে দোষীদের চিহ্নিত করে ফাঁসি দিতে হবে। দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার দাবিতে আগামী সাত দিনের মধ্যে তাঁদের ১০ জনের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ডেপুটেশন জমা দেবে তাঁদের সংগঠন, জানালেন আহ্বায়ক।

ইতিমধ্যেই আর জি কর আন্দোলনের প্রেক্ষিতে চিকিৎসকদের দুই দলের দ্বন্দ্ব স্পষ্ট। তবে আর পিছিয়ে থাকতে রাজি নয় অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি রাজ্য বা কলেজ লেভেল কমিটিতে কিংবা স্বাস্থ্য ভবনের কমিটিতে তাঁদের প্রতিনিধিদেরও রাখতে হবে। চেস্ট ডিপার্টমেন্টের একটা ওয়ার্ড অভয়ার নামে নামাঙ্কিত করতে হবে। অভয়ার নামে যে টাকা তোলা হয়েছে সেই ফান্ড অভয়ার পরিবারের হাতে তুলে দিতে হবে। তবে পরিষেবা বন্ধ রেখে কোনও ধরনের আন্দোলন করতে চান না তাঁরা, এটাও স্পষ্ট করে দেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...