Saturday, April 4, 2026

এক মাসে সাড়ে ১২ হাজার কোটি সহায়তা, ডিসেম্বরেই রেকর্ড গড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

Date:

Share post:

ডিসেম্বর শেষের আগেই রেকর্ড গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পে সাধারণ মানুষের অ্যাকাউন্টে এক মাসের মধ্যে সাড়ে ১২ হাজার কোটি টাকা পাঠানো হবে। কেন্দ্রের ভরসায় না থেকে এককভাবে কোনও রাজ্য সরকারের এই কীর্তি এই প্রথম। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে আসন্ন ডিসেম্বরেই এই রেকর্ড গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোনও মুখ্যমন্ত্রী যা পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তা করে দেখাবেন বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে।

কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে এর আগে একশো দিনের কাজের বকেয়া মিটিয়েছেন তিনি। প্রতিশ্রুতিমতো একশো দিনের কাজের শ্রমিকরা তাঁদের প্রাপ্য পেয়েছেন। বিকল্প হিসেবে কর্মশ্রী প্রকল্প চালু করে নজির গড়েছেন। কেন্দ্রের তোয়াক্কা না করে এবার আবাস যোজনার আওতায় বাংলার গরিব মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ১২ লক্ষ গৃহহীন পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ির প্রথম কিস্তির এককালীন ৬০ হাজার টাকা পাঠাতে হবে। অর্থাৎ এই খাতে ডিসেম্বর মাসেই ৭২০০ কোটি টাকা পাঠাবে তৃণমূল সরকার। এই মর্মে পঞ্চায়েত দফতর ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে। ডিসেম্বর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ হয়েছে ২৩০০ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তালিকায় সংযুক্ত হয়েছে আরও ৫ লক্ষ ৭ হাজার নাম। মোট ২ কোটি ২১ লক্ষ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এছাড়াও নতুন কৃষক বন্ধু প্রকল্পে ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে সহায়তা দেওয়া হবে ২৯৪৩ কোটি টাকা। ২২ নভেম্বর থেকে এই টাকা ছাড়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৫৮৯৫ কোটি টাকা এ বছরের রবি মরসুমের সহায়তা। এ বছর মোট ২১,১৩৪ কোটি টাকা এ পর্যন্ত দেওয়া হল কৃষক, বর্গাদার ও ভাগচাষিদের।

আরও পড়ুন- আপাতত জমিয়ে শীতের আমেজ রাজ্যে


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...