Thursday, June 4, 2026

আপাতত জমিয়ে শীতের আমেজ রাজ্যে

Date:

Share post:

আপাতত জমিয়ে শীতের আমেজ রাজ্যে। কলকাতায় ১৭ এবং পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। বিকেল থেকে পরের দিন ভোর পর্যন্ত শীতের আমেজ থাকবে।

বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের দু-এক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে।

মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা বেশি।
কলকাতায় আজ, সোমবার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রাও আরও কমল। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া। শীতের আমেজ আরও একটু বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৭ শতাংশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...