Monday, June 8, 2026

অগ্নিমূল্যে বিকোচ্ছে মাছ-সবজি! বাজারে হানা টাস্ক ফোর্সের

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই টাস্ক ফোর্সের কাছে অভিযোগ আসছিল দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বাজারে কাঁচা সবজি অগ্নিমূল্যে বিকোচ্ছে। উৎসবের মরশুমে স্বাভাবিকভাবেই সবজি থেকে মাছ সমস্ত কিছুর দাম বেশ খানিকটা ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীকালে তা আবার কমে যায়। কিন্তু ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে পরবর্তীকালে প্রবল বৃষ্টির কারণে শীতকালীন ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে বেশি দামে কিনতে হচ্ছে বিক্রেতাদের এবং বেশি দামে কেনার কারণেই আরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বুধবার দক্ষিণ কলকাতার একাধিক বাজারে হানা দেয় টাস্ক ফোর্স । ফুলকপি বেগুন উচ্ছে এসবের দাম যথেষ্ট বেশি। বাজার ঘুরে উদ্বেগ প্রকাশ করেন টাস্ক ফোর্সের সদস্যরা।

ভবানীপুরের যদু বাবুর বাজারে সবজি এবং মাছের দাম যথাক্রমে-
টমেটো ৭০ থেকে ৮০ টাকা ।
পটল ৭০- ৮০ টাকা।
ভেন্ডি ৬০ টাকা
বেগুন ৭০ থেকে ৮০ টাকা।
ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা।
ক্যাপসিকাম ২৫০ টাকা।
গাজর ৮০ টাকা।
বিন্স ১৬০টাকা।
ফুলকপির ৫০- ৬০ পার পিস
বাঁধাকপি ৯০ টাকা কেজি ।
পেঁয়াজকলি ১২০ টাকা কেজি ।
লাউ গোটা-৫০ থেকে ৬০টাকা,
কাঁচা লঙ্কা ১৫০ টাকা কিলো ।
ধনেপাতা ৩০০ টাকা কিলো
জ্যোতি আলু ৩০ থেকে ৩৫টাকা, চন্দ্রমুখী ৩৫ থেকে ৪০টাকা।
পেঁয়াজ ৮০ থেকে ৯০টাকা কেজি।
আদা ১০০ টাকা কেজি ,
রসুন ৪০০ টাকা কেজি।

এবার আসা যাক মাছের বাজার দরে।
চিতল মাছ ৬০০ টাকা
ইলিশ মাছ ১৫০০ থেকে ২০০০
কাতলা মাছ বড় কাঁটা ৪০০ টাকা
কাতলা মাছ গোটা বড় ২৫০ টাকা
বাগদা সাইজ অনুযায়ী দাম ১০০০ ৮০০,৭০০
গলদা- ৭০০ – ৬০০
পমফ্রেট সাইজ বুঝে- ৮০০-৯০০
ভেটকি গোটা – ৫০০।
বাজারগুলিতে আগামী দিন শাক – সবজির দাম নিয়ন্ত্রণে আনতে লাগাতার অভিযান চালানো হবে বলে টাস্ক ফোর্স- এর পক্ষে রবীন্দ্রনাথ কোলে জানান।

আরও পড়ুন- নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংশোধনের সময় বৃদ্ধির ঘোষণা পর্ষদের, শেষ তারিখ কবে?

Related articles

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...