Monday, June 8, 2026

নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংশোধনের সময় বৃদ্ধির ঘোষণা পর্ষদের, শেষ তারিখ কবে?

Date:

Share post:

নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সংশোধনের সময়ের মেয়াদ বৃদ্ধি করল মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের পর্ষদের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশনের জন্য যে তথ্য জমা দেওয়া হয়েছে তাতে কোনরকম সংশোধন করার প্রয়োজন হলে তা যেন সময়মত করে নেওয়া হয়। কোনও পড়ুয়ার এ ধরনের প্রয়োজনীয় নথি যদি ভুল থাকে তাহলে সে ক্ষেত্রে মাধ্যমিকের সময় সমস্যা হতে পারে। তাই সতর্কতার সঙ্গে এই যাচাই প্রক্রিয়ায় স্কুল গুলিকে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১১ নভেম্বর সকাল ১১ টা থেকে ২০ নভেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত পর্ষদের ওয়েবসাইটে তথ্য যাচাই এবং পরিবর্তন করা যাবে। এরপর সেই সংশোধিত তথ্য স্কুলগুলিকে সংরক্ষিত করে রাখতে হবে। একবারই তথ্য যাচাইয়ের সময়সীমা পেরিয়ে গেলে তা আর পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না।

আরও পড়ুন- খোঁজাখুঁজি-জিজ্ঞেসার দিন শেষ! এবার মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের পৌঁছে দেবে গুগল

Related articles

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...