Saturday, April 4, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেই খেলতে পারেন রোহিত : সূত্র

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। আর সূত্রের খবর প্রথম ম্যাচ থেকেই খেলতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে শোনা যাচ্ছিল প্রথম টেস্টে খেলবেন না তিনি। নিজেও জানিয়েছিলেন, তিনি ওই ম্যাচের জন্য অনিশ্চিত। শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত। তাই প্রথম টেস্টে পাওয়া যাবে না । আর এখন সূত্রের খবর, প্রথম টেস্টে খেলবেন ভারত অধিনায়ক।

সূত্রের খবর, নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর, বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন গৌতম গম্ভীর-রোহিত শর্মারা। আর সেই বৈঠকের পরেই রোহিতের মত বদল হয়েছে বলে জানা যাচ্ছে। রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা যাচ্ছে। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের অনেকে রওনা দেবেন। সেই দলের সঙ্গেই রোহিত অস্ট্রেলিয়া যেতে পারেন বলে জানা গিয়েছে।

শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবারের বৈঠকের পর রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন- ব্যাট হাতে দাপট সঞ্জুর, জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু ভারতের


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...