Wednesday, June 24, 2026

ওড়িশার বিরুদ্ধে এক পয়েন্টেই সন্তুষ্ট বাগান কোচ, করলেন দলের প্রশংসা

Date:

Share post:

অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসির সঙ্গে ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচটা জিততে পারলে, শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসিকে চাপে রাখা যেত। কিন্তু ওড়িশা এফসির সঙ্গে ১-১ ড্র করে সেই সুযোগ আপাতত হাতছাড়া বাগানের । ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বেঙ্গালুরু। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান। তবে অ্যাওয়ে ম্যাচ এক পয়েন্ট পেয়ে অখুশি নন জোসে মোলিনা। একই সঙ্গে ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন সবুজ-মেরুন কোচ।

মোলিনার বক্তব্য, ‘‘দলের পারফরম্যান্সে আমি খুশি। প্রতিপক্ষকে সারাক্ষণ আমার ফুটবলাররা চাপে রেখেছিল। তবে ম্যাচের শেষ দিকে গোল করার জন্য আমাদের আরও বেশি করে ঝাঁপানো উচিত ছিল। পাশাপাশি যেভাবে ম্যাচের শুরুতেই গোল হজম করতে হল, তাতে আমি বিরক্ত। যাই হোক, অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট খারাপ নয়।’’

এদিকে অনেকদিন পর শুরু থেকেই মাঠে নেমেছিলেন সবুজ-মেরুনের অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট মোলিনা বলেন, ‘‘দিমি যথেষ্ট ভাল খেলেছে। আক্রমণে ভূমিকা পালন করা ছাড়াও মাঝমাঠে অনেকটা জায়গাজুড়ে খেলেছে।’’ বাগান কোচের মুখে গোলকিপার বিশাল কাইথেরও প্রশংসা শোনা গিয়েছে। মোলিনা বলেন, ‘‘বিশালও খুব ভাল খেলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করেছে।’’

মোহনবাগানের পরের ম্যাচে ২৩ নভেম্বর, জামশেদপুর এফসির বিরুদ্ধে। তাই ফুটবলারদের আপাতত ছুটি দিয়েছেন মোলিনা। ততদিনে তাঁর সেরা প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্টও ফিট হয়ে যাবেন বলে আশাবাদী মোলিনা।

মোহনবাগানের মতো পড়শি ক্লাব ইস্টবেঙ্গলেরও ছুটি আমেজ। রবিবার থেকেই ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। বিদেশি ফুটবলাররা অনেকেই দেশে ফিরে গিয়েছেন। ২৯ নভেম্বর লাল-হলুদের পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর থেকে ফের প্র্যাকটিস শুরু করবেন ফুটবলাররা।

আরও পড়ুন- পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরলে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার হুমকি পিসিবির

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...