Wednesday, June 24, 2026

পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরলে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার হুমকি পিসিবির

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২০২৫ সালে পাকিস্তানে বসতে চলেছে এই মেগা টুর্নামেন্টের আসর। তবে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে জল্পনা। ভারত যে যাবে না পাকিস্তানকে ইতিমধ্যে সেই কথা জানিয়ে দিয়েছে আইসিসি। আর এরপরই বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে পিসিবি।

এই নিয়ে সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় তারা। এরপর আইসিসি-ও ভারতের ম্যাচগুলি কোনও নিরপেক্ষ দেশে আয়োজনের কথা ভাবছে। আর এতেই খুশি নয় পিসিবি। তাই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে। এই নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশের কেন্দ্রীয় সরকার পিসিবি-কে নির্দেশ দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার জন্য। এমনকি হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি নয় পিসিবি। এই নিয়েও মন্তব্য করেছে পিসিবি। এমনটাই সূত্রের খবর। এই নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবি সভাপতি জানিয়েছেন, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে খেলবে না পাকিস্তান।

সেক্ষেত্রে পাকিস্তান যদি হাইব্রিড মডেলে রাজি না হয় এবং ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি না হয়, তাহলে পুরো প্রতিযোগিতাই সরিয়ে দিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ক্ষেত্রে প্রতিযোগিতা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকার মতো দেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট-রোহিতরা, ক্ষুব্ধ গাভাস্কর

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...